• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

ডিএনসিসির মেয়র আতিক যা বললেন।

রিপোর্টার: / ৫৭২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার  : যারা বিলবোর্ড তৈরি করছেন তাদেরকে বিলবোর্ডের বদলে মানুষের মনে ‘দিল বোর্ড’ তৈরি করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।  শহর যত্রতত্র বিলবোর্ড স্থাপন প্রসঙ্গে ডিএনসিসির মেয়র এ মন্তব্য করেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিমানবন্দর রেলস্টেশনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আতিকুল ইসলাম।  ঢাকা বিমানবন্দর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের মানোন্নয়ন ও একসেস কন্ট্রোল সিস্টেম এবং জয়দেবপুর ও নরসিংদী স্টেশনের একসেস কন্ট্রোল সিস্টেম নির্মাণ কাজের উদ্বোধন’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।অনুষ্ঠানে নিজ বক্তব্য ডিএনসিসি মেয়র বলেন, বিলবোর্ড তৈরি করে লাভ নেই, ‘দিল বোর্ড’ তৈরি করুন।মানুষের মনে জায়গা করে নিন।  রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের প্রশংসা করে আতিকুল ইসলাম বলেন, এয়ারপোর্ট রেলস্টেশনটি এখন অনেক সুন্দর হয়েছে।অথচ গত এক মাস আগে এলে দেখতে পেতেন, এখানে খালি পোস্টার আর পোস্টার। এমন কোন জায়গা নেই, যেখানে পোস্টার নেই। আমি এজন্য একটু আগে স্টেশনের ভেতরে ঘুরে দেখেছি। এটি পাল্টে গেছে। আপনি পাল্টে দিয়েছেন। আমরা পাল্টে দেই আর অনেকে পোস্টার লাগায়। পোস্টার লাগিয়ে সৌন্দর্য নষ্ট করে।মেয়র আরও বলেন, এয়ারপোর্ট পুলিশ বক্সের ওপরে আপনারা দেখেছেন গত ১৬ বছর ধরে একটি বিশাল বিলবোর্ড। এই বিলবোর্ডে এমন কোন নেতাকর্মী নেই যাদের ছবি দেওয়া হয় নেই। কিন্তু প্রধানমন্ত্রী জানেন কোন নেতা মানুষের দিলের মধ্যে আছে। তাকেই নমিনেশন দেওয়া হয়।  আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে যত্রতত্র নির্মাণসামগ্রী রেখে ফুটপাত-সড়ক নষ্ট করা হয়। আপনারা দেখেছেন অভিযান শুরু হয়েছে, অভিযান চলমান থাকবে। আগামী ১৪ তারিখ থেকে সাইনবোর্ডের বিরুদ্ধে অভিযান শুরু হবে। নিয়ম বহির্ভূতভাবে যারা সাইনবোর্ড লাগিয়েছেন, সব সাইনবোর্ড উচ্ছেদ করা হবে। এই শহরকে ঠিক করতে হবে বলে তিনি জানান। নো ইস্ট নো ওয়েস্ট ঢাকা ইজ দ্য বেস্ট’। এই বলে তিনি তার বক্তব্য শেষ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ