• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

সাগর পাড়ের কলাপাড়ায় বইছে হিমেল বাতাস- নিম্নআয়ের মানুষ পড়েছে ভোগান্তিতে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮২ পঠিত
আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

সাগর পাড়ের কলাপাড়ায় বইছে হিমেল বাতাস। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে ঘন কুয়াশা। সারা দিনেও দেখা মেলেনি সূর্যের। হেডলাইটের আলো জ্বালিয়ে চলছে যানবহন। হাড় কাঁপানো তীব্র শীতে কাঁপছে উপকূলবাসীর জনজীবন। কনকনে শীতে খেটে-খাওয়া দিনমজুর, গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ পড়েছেন বিপাকে। শীতবস্ত্রের অভাবে নিম্নআয়ের মানুষ পড়েছে ভোগান্তিতে। প্রচন্ড শীতে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা।

গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে জয়নাল জানান,প্রচন্ড শীত ও ঠান্ডা বাতাসের কারণে সাগরের মধ্যে টিকে থাকা যায়না। অভাবের সংসার দিন আনি দিন খাই আনেক কষ্টে আছি।

অটোভ্যান চালক আ.জব্বার বলেন, ঠান্ডার কারণে হাত-পায়ের রগ জড়ো হয়ে যায়। হাত দিয়ে হ্যান্ডেলও ধরতে পারেন না। অটো চালানোই কঠিন হয়ে পড়ছে। টানাটানির সংসারে বাধ্য হয়ে অটোভ্যান নিয়ে কাজের জন্য বের হয়েছি।

মালেক নামে এক দিনমজুর জানান, ঠান্ডার কারণে তারা কাজে যেতে পারছেন না। ফলে অতি কষ্টে দিন পাড় করছেন।

খেপুপাড়া আবহাওয়া অফিস সিনিয়র পর্যবেক্ষক মো.জিল্লুর রহমান বলেন, শুক্রবার বিকেল ৩ টা প্রযন্ত সর্বনিম্ন ১৮.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আরোও ৩দিন চলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ