• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

কলাপাড়ায় ১১ মাস ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটিতে কোন কর্মকর্তা যোগদান না করায় দীর্ঘ ১১ মাস ধরে শূন্য রয়েছে। ফলে মাধ্যমিক শিক্ষাকর্মকর্তার কাজটি করতে হচ্ছে উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজারকে। এতে সাময়িক ভাবে কাজ চললেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালের মার্চ মাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.গোলাম মোস্তফা কলাপাড়া থেকে অন্যত্র বদলি হওয়ায় পর থেকে এ পদটি প্রায় ১১ মাস ধরে শূন্য রয়েছে। ফলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাজ দীর্ঘ দিন ধরে করে আসছে উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান।এতে উপজেলার ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের কাজ অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন জানান, এ্যাকাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সকল কাজ করতে পারেন না, সে ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জরুরী ভিত্তিতে প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররের পদটি পূরন করা জরুরী বলেও তিনি উল্লেখ করেন।

কলাপাড়া উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান জানান, দেশের প্রায় ৪৯৬ টি মাধ্যমিক শিক্ষা অফিসারের পদের মধ্যে ২৫০ টি এখনো শূন্য রয়েছে। তবে এ পদটিতে শিক্ষাকর্মকর্তা থাকলে তার কাজের চাপ অনেকটা কম থাকতো। তবে অর্থনৈতিক বিষয় ছাড়া সকল কাজ করার অনুমতি তার রয়েছে বলে উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ