• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল খোলার সময় বাড়ল দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়াল ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কূটনীতিকে আরও অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী সৌদি-আমিরাত সম্পর্ক: অভিন্ন স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে এক কাতারে? ২০২৭ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৮ পঠিত
আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধান জানানো শেষে সাংবাদিকদের বললেন, শেখ হাসিনা ভোটারদের ভোট দিতে দেননি। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে কারণ জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন যাতে দূর হয়। সংস্কার চলমান প্রক্রিয়া এরজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও যোগ করেন, অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তর্বর্তী সরকার। চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে। বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে চিরদিনের জন্য।

শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার দলের নেতাকর্মীদের বাংলাদেশে উস্কানি দিচ্ছেন।

রুহুল কবির রিঝভী বলেন, বাজার সিন্ডিকেট আছে ও আইন-শৃঙ্খলার উন্নতি হচ্ছে না এটা বিরুদ্ধচারণ নয়, আরও দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করছে বিএনপি।

স্বাধীন চিন্তায় কথা বলায় কেউ যাতে বাধা না হয় এমন সংস্কার করতে হবে এ কথা উল্লেখ করে সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ