• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

তিনজনকে কুপিয়ে জখম দশমিনায় জমিজমা বিরোধের জের ধরে।

রিপোর্টার: / ৪৪৯ পঠিত
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনায় জমিজমা বিরোধের জের ধরে একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রোববার বিকেলে (২০ সেপ্টেম্বর) উপজেলার বেতাগী সানকিপুর এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, বিপুল দাস (৩৮), তার স্ত্রী দিপালী রানি (৩৮) ও তাদের ছেলে মিঠুন দাস।সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আহত বিপুল দাসের ভাই শিপলু দাস জানান, দীর্ঘদিন যাবৎ বাদল ধুপি নামে এক ব্যক্তির সঙ্গে আমাদের জমিজমা বিরোধ চলে আসছিলো। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার বেতাগী সানকিপুর এলাকায় বিরোধীয় জমিতে চেয়ারম্যান সালিশ করে আমিন দিয়ে জায়গা নির্ধারণ করে দেন। সালিশকারীদের দেখানো জায়গায় বাড়ি নির্মাণের জন্য মাটি কাটা শুরু করি। এরপরও বিকেলে বাদল ধুপি তার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাই বিপুল দাস(৩৮), ভাবি দিপালী রানি (৩৮) ও ভাগিনা মিঠুন দাসের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে আমি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছি।২নং বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল আলম বলেন, আদালত থেকে উভয় পক্ষের ছলেনামা আছে। আমি সালিশ করে আসার পরও মারামারি করে ভালো করেনি। এটা আমার কাছে লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি। বাদল ধুপির ভাই তপন ধুপি বলেন, গতকাল চেয়ারম্যান সালিশ করে গেছে। এরপর মারামারি হয়। তবে কোনো কোপাকুপি হয়নি।দশমিনা মেডিকেল অফিসার প্রিয়াঙ্কা রানী বলেন, গুরুতর আহত হওয়ায় আহতদের চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ