• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

মাদারীপুরে সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে২০টি দোকানসহ৩ টি বসতি ঘর পুড়ে ছাই/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৩ পঠিত
আপডেট: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

সুইটি আক্তার মাদারীপুর।

মাদারীপুর পৌর শহরের পুরান বাজারসিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকানসহ ৩ টি বসতি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৭কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর তাৎক্ষণিক ছড়িয়ে পরলে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে মাদারীপুর পুরান বাজারের সিটি সুপার মার্কেটের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই মার্কেটের সারিবদ্ধ ভাবে থাকা ১০টি কসমেটিকসের দোকান, ৭টি ব্যাগের দোকান, কম্পিউটারের দোকান, কনফেকশনারী দোকান ও ৩টি হার্ডওয়ারের দোকান, তিনটি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়। এসময় মার্কেটের পেছনে থাকা ৩টি বাসাবাড়িও আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাড়ির মালিকরা।

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুমিত মন্ডল বলেন, মাদারীপুর পুরান বাজারের অগ্নিকান্ড প্রাথমিক ভাবে আমরা নিশ্চিত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকান্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ