• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নিরস্ত্র মুসলমানদের উপর হামলা গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৮ পঠিত
আপডেট: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

বোরহান উদ্দিন (ভোলা) প্রতিনিধি।।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নিরীহ নিরস্ত্র মুসলমানদের উপর নির্বিচারে হামলা ও গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (০৭ এপ্রিল) বিকাল ০৫টায় উপজেলা সড়কে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর বিএনপির নেতা-কর্মীরা ইসরায়েল বিরোধী নানান স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। মিছিলটি পৌর শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাসষ্টান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলটিতে বিএনপির নেতা-কর্মীসহ অঙ্গসংগঠন ছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলি বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানিয়ে ইসরায়েলি পন্য বয়কটের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, গাজায় ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র উসকে দিচ্ছে। তাঁরা ট্রাম্পের সেই প্রস্তাবেরও নিন্দা জানান। আরব দেশগুলোও এই পরিকল্পনাকে ‘জাতিগত নির্মূলের ছক’ হিসেবে বর্ণনা করেছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের ওপর দমন-পীড়নেরও নিন্দা জানান নেতাকর্মীরা। তাঁরা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ