• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

গ্রাহকদের ভোগান্তি চরমে ভোলার লালমোহনে বিদ্যুতের।

রিপোর্টার: / ৩৭০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে বিদ্যুতের ট্রান্সফরমার পড়ে নষ্ট হওয়ায় গ্রাহকদের ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মঙ্গল শিকদার বাজার এলাকায় হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে। জানা যায়, গত ২০সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ধলীগৌর নগর ইউনিয়নের মঙ্গল শিকদার বাজার সংলগ্ন হাসপাতাল রোডে বিদ্যুতের ট্রান্সফরমার পড়ে নষ্ট হওয়ায় গ্রাহকদের ভোগান্তি হয়। অত্র এলাকায় নষ্ট হওয়া ট্রান্সফরমার থেকে অনেকগুলো বাণিজ্যিক মিটার শিল্প কারখানার জিপি মিটার রয়েছে। মিটার নষ্ট হওয়ার পর খবর পেয়ে অফিস থেকে লোক যায়। কিন্তু তারা ট্রান্সফরমার না লাগিয়ে চলে আসেন। বাণিজ্যিক মিটারগুলোর অন্য ট্রান্সফরমার থেকে দেয়া হয়েছে বলে জানা যায়। হোসেন ওয়েল মিলের পরিচালক ও মালিক আবুল কালাম জানান, বিদ্যুতের ট্রান্সফরমার লাগাতে আসা লোকজন আমার থেকে টাকা চেয়েছে। টাকা না দেয়ার কারণে তারা ট্রান্সফরমার লাগায়নি। ট্রান্সফরমার পড়ে একটি রিকশা ভাংচুর হয়েছে। কিছু লোক তাদের কাছে রিকশার ক্ষতিপূরণ চেয়েছে।
লালমোহন জোনের পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন আহসান জানান, তারা এসেছে। আমি তাদের বুঝিয়ে বলেছি। শিল্প কারখানা, নেটওয়ার্ক এসব ট্রান্সফরমারের জন্য অফিসে টাকা জমা দিয়ে রশিদ নিয়ে যাবেন। এটা সরকারি নিয়ম। অফিসের বাইরে কাউকে টাকা দিলে তাতে ট্রান্সফরমার না ফেলে তাতে অফিস দায়ী নয় বলে আখ্যা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ