• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার গ্যাসের চাপ বাড়ায় গতি ফিরছে শিল্পকারখানায় মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে গরুর বকনা বাছুর বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

মোঃ আসাদুজ্জামান (ভুট্টু),বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে বাড়ন্ত বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১২৫ জন সুফলভোগীর মাঝে একটি করে বকনা বাছুর, চারটি পিলার, পাঁচটি টিন একটি ম্যাট ও ২৭০ কেজি খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্তরে এসব বাছুর ও উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম প্রমূখ।
সুফলভোগীরা জানান, একটা বকনা বাছুর কিনতে অনেক টাকার প্রয়োজন। একসাথে এতগুলো টাকা দিয়ে গরু কেনা প্রায় অসম্ভব। বাছুরসহ বাছুর লালন পালন করার জন্য খাবারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে আমাদের প্রায় ছয় মাসেরও বেশি সময় বিনা খরচে লালন পালন করা সম্ভব হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী বলেন, সমতলভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির ১২৫ জনকে বকনা বাছুর, খাবারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব বাছুরের দেখভালসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ