• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

লোডশেডিং থেকে মুক্তির দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৭৮ পঠিত
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি।।

ভোলার বোরহানউদ্দিন দৌলতখান রাস্তারমাথায় গ্রাহক হয়রানি ও লোডশেডিং এর দাবিতে টগবি ইউনিয়ন ও পক্ষিয়া ইউনিয়নের গ্রাহকরা এ মানববন্ধন করেছে।

বুধবার (৪ জুন) বিকাল ৫ টায় উপজেলার দৌলতখান রাস্তারমাথায় তিন রাস্তার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর , পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জনাব শামীম মিয়া, জামায়েত নেতা মাওলানা আব্দুল কাদির, সাংবাদিক তামিম ইসলাম , জনাব অশ্রু মিয়া (ব্যবসায়ী) পক্ষিয়া ইউনিয়নের ইউপি সদস্য কালাম বেপারী, আল-খিদমাহ ফাউন্ডেশন এর সভাপতি শেখ মেহেদী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, চার দিন ধরে সীমাহীন বিদ্যুৎ-বিভ্রাটের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিদ্যুতের অভাবে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। গ্রামে ছয়-সাত ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। অথচ আশপাশের ইউনিয়ন গুলোতে বিদ্যুৎ-বিভ্রাট ও লোডশেডিং নেই। অবিলম্বে লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ-বিভ্রাট বন্ধ করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বক্তারা আরো বলেন আমরা তাদেরকে মাত্র ১২ ঘন্টা সময় দিয়েছি এ সময়ের মধ্যে বিদ্যুৎ বিব্রত বন্ধ করা না হলে উপজেলা কর্মকর্তা জেলার ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ