• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার গ্যাসের চাপ বাড়ায় গতি ফিরছে শিল্পকারখানায় মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার ডাক দিলেন কাতারের আমির

গ্লোবাল ডে অফ অ্যাকশন! ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন সাইকেল শোভাযাত্রা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২১৭ পঠিত
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

গ্লোবাল ডে অফ অ্যাকশন উপলক্ষে ‘টাকা দিন ঋণ মাফ করুন। ব্যবস্থা পরিবর্তন করুনথ – স্লোগানের মধ্য দিয়ে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল শোভাযাত্রা করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আন্ধারমানিক নদী তীরে মানববন্ধন শেষে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব সড়কে গিয়ে শেষ হয়। পরিবেশ সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, ওয়াটার কিপার্স কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসী সভাপতি নাজমুস শাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সংগঠক নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন মানের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। জলবায়ু অর্থায়ন, সুশাসন নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ