• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাউফলে ভূমি সেবা সহজিকীকরণের লক্ষ্যে সহায়তা কেন্দ্র চালু করলেন ইউএনও/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৮৭ পঠিত
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালী জেলার বাউফলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করেছে উপজেলা প্রশাসন বাউফল।

রোববার (৬ জুলাই) বেলা ১২টায় পৌরসভার ৯নং ওয়ার্ডে এ সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনের সময় তিনি বলেন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র এখন সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট। এখান থেকে উপজেলার মানুষ কোন ধরনের ভোগান্তি ছাড়া ভূমি সেবা নিতে পারবেন। সরকার নির্ধারিত ফিতে ভূমি সেবা নিতে পারবেন।

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের সহায়তাকারী রেজাউল করিম রাজিব বলেন, ভূমি সেবার অন্যতম প্রধান কাজ অনলাইন সেবা। সরকার আমাকে এই সেবা দানের জন্য নিয়োগ করেছেন। আমি সততার সাথে ভূমি সেবা গ্রহীতাদের সেবা দিব। এতে করে সাধারণ মানুষের ভুমি নিয়ে যে জটিলতা আছে তা কমে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী, কানুনগো মিজানুর রহমান, সার্ভেয়ার কামরুল হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ