• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত-১/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মো. হারুন আকন নামের এক যুবককে বেদরক মারধর ও গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে দশটার দিকে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী সুলিজ বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। এ ঘটনায় আহতের পিতা মো. খলিলুর রহমান চুন্নু মিয়া বাদী হয়ে মো. সোহেল, আবু সালেহ ও হারুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামী করে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর সাথে বিবাদীদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব থেকেই মামলা মকোদ্দমা চলমান ছিলো। সেই শত্রুতার জের ধরে ঘটনার দিন অভিযোগকারীর ছেলে মো. হারুন আকনের উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে তার মাথায় ও চোখে গুরুত্বর জখম হয়। এমনকি আহতের উপরের মারির তিনটি দাঁত পরে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ