• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

কলাপাড়ায় একের পর এক ডাকাতি, আতঙ্কে রয়েছে স্থানীয়রা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৯ পঠিত
আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।

কলাপাড়ায় একের পর এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সর্বশেষ শনিবার দিবাগত রাত দুইটার দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকায় আবদুস সোবাহানের বসতবাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী আবদুস সোবাহান ও তার স্ত্রী খুকি বেগম বলেন, গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাতদল তাদের বাড়ির প্লাস্টিকের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। পরে তাদের হাত-পা ও মুখ বেঁধে ঘরের ভিতর থাকা নগদ এক লাখ টাকা এবং এক ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
এর আগে, গত ১৩ জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে সংঘটিত আরেকটি ভয়াবহ ডাকাতিতে এক প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে শারীরিক নির্যাতনের পাশাপাশি ১৩ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা লুটে নেয় ডাকাতরা।
একের পর এক এসব ডাকাতির ঘটনায় এলাকায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। রাত নামলেই আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, “রাতে ফোরলেন এলাকায় পুলিশ টহলে ছিল। এটি ডাকাতি, নাকি অন্য কোনো ঘটনাতা খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ