• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে র‌্যালি-আনন্দ মিছিল ও আলোচনা সভা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৭৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি :

গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলার লালমোহনে র‌্যালি ও আনন্দ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা ও পৌরসভার বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে র‌্যালি ও আনন্দ মিছিল এসে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। র‌্যালি ও আনন্দ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন পৌরসভার সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, ডা: মো. রফিকুল ইসলাম, মো. শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের গতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামন করছি ও যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি।
বক্তারা আরো বলেন, ভোলা-৩ আসন হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের। আগামী সংসদ নির্বাচনে মেজর (অব.) হাফিজের হাতকে আরো শক্তিশালী ও বিপুল ভোটে ধানের শিষ প্রতীককে জয়যুক্ত করার জন্য এখন থেকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। ভোলা-৩ আসনটি সর্বোচ্ছ ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দেয়াড় জন্য সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে।
র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ