• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ভোলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে মিছিলটি লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলা জেলা সহকারী সেক্রেটারি মাও. আখতার উল্ল্যাহ, উপজেলা আমির মাও. মো.আব্দুল হক, ধলীগৌরনগর ইউনিয়ন আমির মাও. জিয়াউল হক নোমান প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাও. নূর মোহাম্মদ হেলালী, যুব ও ক্রীড়া, প্রচার মিডিয়া ও ব্যবসায়ী ফোরামের উপজেলা সভাপতি এম এ হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাসনাইন আল মূসা, পৌর আমির মাও. কাজী সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা, জুলাই আন্দোলনের নিহতদের খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ