• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ফরাজগঞ্জ ইউনিয়নে মেম্বার প্রার্থীর সমর্থকদের উপর হামলা ॥ ৫ জন আহত লালমোহনে

রিপোর্টার: / ৪৩৪ পঠিত
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

মোঃ নজরুল ইসলাম।। লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে মেম্বার প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করা হয়েছে।  শনিবার বেলা ১২টার দিকে ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোরগ প্রতীকের নুরে আলমের মিছিলে অতর্কিত হামলা করে প্রতিপক্ষ ফুটবল প্রতীকের প্রার্থী হুমায়ুন কবীরের ভাই ও তার সমর্থকরা। এসময় নুরে আলমের সমর্থক গণি মাঝি, ইউসুফ, আবুল কালাম, ফোরকান ও মনিরসহ বেশ কয়েকজকে মারপিট করা হয়। গুরুতর গণি মাঝিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেম্বার প্রার্থী নুরে আলম জানান, বেলা ১২টার দিকে সাতানি বাজার থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নৌকার মিছিল নিয়ে নিজের এলাকার দিকে রওয়ানা হই। এসময় তেলিবাড়ির দরজায় পৌছলে অতর্কিত হামলা করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হুমায়ুন কবীরের ভাই বিএনপি সমর্থক জাকির, জাফর ও তার সমর্থক শেঠ বাবুল, সোহাগ, হেলাল, মান্নানসহ বেশ কয়েকজন। তারা ৫ কর্মী সমর্থককে মারপিট করে আহত করে। এ ঘটনায় নুরে আলম বাদী হয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ