• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কলাপাড়ায় যৌথ অভিযানে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৮৪ পঠিত
আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ার মহিপুরে মৎস্যসম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। রবিবার শেষ বিকেলে মহিপুর – আলিপুর বাজার সংলগ্ন খাপড়াভাঙ্গা খালে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, কাঠের তৈরি ট্রলারে নিয়ম বহির্ভূতভাবে লোহার বিভিন্ন উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিকভাবে মাছ আহরণের জন্য এ অবৈধ ট্রলিং বোট তৈরি করা হয়। নিষিদ্ধ নৌযানগুলো সমুদ্রে দাপিয়ে বেড়ায়। এসব অবৈধ ট্রলিং বোটের কারণে সমুদ্রের জীববৈচিত্র ও মাছের আবাসস্থল ধ্বংস হয়।
গবেষকরা বলছেন, ট্রলিং বোটের কারণে উৎপাদন ও প্রজনন কমে যাওয়ায় সমুদ্রে দেখা দিয়েছে মাছের সংকট। এজন্য দ্রুত এসব অবৈধ ট্রলিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা। এ নিয়ে ইতিপূর্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলেরা।
কোস্টগার্ড জানায়, নিজামপুর স্টেশনের সদস্যরা মৎস্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান চালায়। এসময় অবৈধভাবে মাছ ধরার জাল ও বিভিন্ন সরঞ্জামসহ তিনটি ট্রলার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা জাল ধ্বংস করা হয় এবং মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ ধরার ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ