• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

কলাপাড়ায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষে বিএনপির সাংগঠনিক সভা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৫২ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দলকে সুসংগঠিত করার জন্য উপজেলার লালুয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

ধানের শীষকে বিজয়ী করার লক্ষে শুক্রবার শেষ বিকেলে ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারের বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যেবক্ষন টিমের প্রধান মো. মুসা তাওহীদ নান্নু মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মো.রফিকুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক মো.সেলিম সিকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো.সজল বিশ্বাস।
এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন খান, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আ.খালেক তালুকদার, বিএনপি নেতা আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মো.মজিবর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম সাউগার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনি জামাল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো.সোবাহান মৃধা, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. বশির, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল তালুকদার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন তালুকদার প্রমুখ।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ