• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরে ১৭টি পর্যন্ত দ্বিপক্ষীয় চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকছে বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প

পটুয়াখালীর দশমিনায় গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।।

পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের চরহাদী গ্রামে এক গৃহস্থের গোয়ালঘর থেকে চারটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে চরহাদী গ্রামের মৃত হাসেম মৃধার ছেলে মো. রাজ্জাক মৃধার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাজ্জাক মৃধা জানান, প্রতিদিনের মতো তিনি তার চারটি গৃহপালিত গরু বসতঘরের পাশে রাস্তার ধারে বাঁধা অবস্থায় রেখে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন চারটি গাভী গরু সেখানে নেই।

তিনি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ও প্রতিবেশীরা এসে ঘটনা প্রত্যক্ষ করেন। রাজ্জাক মৃধা দাবি করেন, রাত ১০টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরচক্র তার গরুগুলো চুরি করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি কিছুটা বিলম্বে দশমিনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চুরি যাওয়া গরুগুলোর বর্ণনা নিম্নরূপ:

১. আনুমানিক ১০ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, লম্বা বাঁকা শিং ও পূর্ণ লেজ।
২. আনুমানিক ৫ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, ছোট শিং ও পূর্ণ লেজ।
৩. আনুমানিক ৪ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, ছোট শিং ও পূর্ণ লেজ।
৪. আনুমানিক ৫ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, ভোঁতা শিং ও পূর্ণ লেজ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এটি একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ।
পুলিশ বলেছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ