• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন উমামা ফাতেমা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৯৬ পঠিত
আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলের মধ্যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা নির্বাচনের বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম।’ তিনি ডাকসু নির্বাচনের কার্যক্রমকে ‘সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং উল্লেখ করেছেন, ‘৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’

উল্লেখ্য, এই নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে। রাত দেড়টার দিকে কেন্দ্রগুলোতে ফলাফল ঘোষণা শুরু হয়। প্রাথমিক ফলাফলে দেখা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জোটের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে আছেন। এই পরিস্থিতিতে উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচনের বর্জনের কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ