• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

লালমোহনে মায়ের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ।

রিপোর্টার: / ৩৭২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

লালমোন প্রতিনিধি ঃ  লালমোহনে মায়ের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় ছেলে ও পুত্রবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামে ১ নভেম্বর দুপুরের পরে এ ঘটনা ঘটে। জানা গেছে, চর কচ্ছপিয়া গ্রামের সরদার বাড়ির জাহানারার স্বামী মারা যাওয়ার পর তিনি সন্তান সন্ততি নিয়ে স্বামীর ভিটায় বসবাস করছেন। তার এক ছেলে বাবুল ও বাবুলের ভায়রা জাহাঙ্গীর যখন তখন বৃদ্ধা জাহানারার সাথে দুর্ব্যবহার করে। এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর দুপুরের পরে বৃদ্ধা  জাহানারার সাথে দুর্ব্যবহার ও অশোভন আচরণ করলে জাহানারা ছেলে আবুল কালাম ও তার স্ত্রী আরজু বেগম প্রতিবাদ করায় তাদের দুইজনকে বাবুল, জাহাঙ্গীর, মরিয়ম ও কালুসহ কয়েকজন মিলে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং তাদের সাথে থাকা কিছু টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। মারপিটের সময় হামলাকারীরা মহিলাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে। আহত আরজু বেগমের গলায় ফাঁস দিয়ে টানে। এতে গলায় ক্ষত হয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন লালমোহন হাসপাতালে ভর্তি করায়। আহতরা এ ঘটনায় ন্যায় বিচার দাবী করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ