• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১০৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

পটুয়াখালী প্রতিনিধি:
আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের ভাবমূর্তি নষ্টের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জালাল উদ্দিন সাহেবের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও অনুষ্ঠানে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত না করে মোঃ নূর বাহাদুর রহমান নিজেকে সাবেক সভাপতি পরিচয়ে উপস্থিত হন। বিষয়টি বর্তমান ছাত্রদলের ইমেজ নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করে সংগঠনটি।

কলেজ ছাত্রদল জানায়, তাদের অনুসন্ধানে জানা যায়—কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মোঃ আলমগীর ভূঁইয়া। সেই প্রেক্ষিতে নূর বাহাদুর রহমানের দাবি মিথ্যা ও প্রমাণহীন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তার দায়ভার সংগঠন নেবে না। পাশাপাশি নূর বাহাদুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় বিষয়টি সিনিয়র নেতৃত্বের কাছে তুলে ধরা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে কলেজ ছাত্রদল সভাপতি মোঃ রানা ও সাধারণ সম্পাদক মোঃ সামবীর স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ