• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ডাকসু নির্বাচন নিয়ে অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৮৬ পঠিত
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ পরবর্তী সময় প্রার্থীদের বিভিন্ন আবেদন ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত অবস্থান প্রকাশ করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চারটি পয়েন্টে এই অবস্থান তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন পরবর্তী প্রার্থীদের দাখিলকৃত আবেদনপত্র এবং অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে। প্রয়োজনে আইনগত পরামর্শও গ্রহণ করা হয়েছে। প্রতিটি দরখাস্ত ও অভিযোগ আলাদাভাবে বিচার-বিশ্লেষণ করে যথাসময়ে জবাব দেওয়া হবে।

প্রথম পয়েন্টে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের সময় ধারণকৃত সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করেছেন কয়েকজন প্রার্থী। কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত আমানত এবং এটি পাবলিক ডকুমেন্ট নয়। প্রার্থীরা যদি নির্দিষ্ট সময় বা ঘটনার জন্য ফুটেজ দেখতে চান, তবে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে বিশ্ববিদ্যালয় মনোনীত বিশেষজ্ঞ বা কর্মকর্তাদের উপস্থিতিতে তা পর্যবেক্ষণ করা সম্ভব।

দ্বিতীয়ত, ভোটারদের স্বাক্ষরিত তালিকা প্রার্থীদের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় জানায়, এটি অত্যন্ত স্পর্শকাতর এবং গোপনীয় তথ্য। প্রার্থীদের দরখাস্তে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি কেন এই তালিকা প্রয়োজন। নিরাপত্তা ও গোপনীয়তার কারণে কর্তৃপক্ষ তালিকা প্রদানে অস্বীকৃতি জানিয়েছে।

তৃতীয়ত, ব্যালট পেপার ছাপানোর প্রতিষ্ঠান এবং প্রক্রিয়া গোপন রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সব নিয়ম মেনে পরীক্ষিত ও অভিজ্ঞ প্রতিষ্ঠান ব্যালট ছাপিয়েছে। ছাপানো ব্যালট প্রি-স্ক্যানিং শেষে সিল করা প্যাকেটে সরবরাহ করা হয়েছে। ভোট গ্রহণের আগে এবং গণনার সময়ও কোনও অসামঞ্জস্য বা অভিযোগ ওঠেনি।

চতুর্থ পয়েন্টে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই সকল আবেদন, দরখাস্ত ও অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছে এবং যথাসময়ে প্রত্যেককে লিখিতভাবে জবাব এবং সিদ্ধান্ত প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, নিরাপদ এবং সুষ্ঠু হয়েছে। কোনও অভিযোগের ভিত্তিহীনতা রক্ষা করার জন্য প্রশাসন সচেতন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ