• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কর্ণফুলী টানেলে ৬ দিন সীমিত যান চলাচল,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৯৭ পঠিত
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক । 
কর্ণফুলী টানেলে ৬ দিন সীমিত যান চলাচল
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আগামী ছয় দিন রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সময়কাল হবে ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলে যান চলাচল সীমিত থাকবে। প্রয়োজনে ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যানবাহন প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে। রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের চাপ অনুযায়ী যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

কর্ণফুলী টানেলটি ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, যার মধ্যে ছয় হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। ২০২৩ সালের ২৯ অক্টোবর উদ্বোধনের পর থেকে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে টানেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ