• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক — এবিএম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬৭ পঠিত
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বিএনপির কেন্দ্রীয় কার্যিনর্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক। জামায়াত ইসলামিসহ ইসলামী দলগুলো যে দাবি করছে তা বাস্তবায়ন করতে হলে আরপিও সহ সংবিধান সংশোধন করতে হবে। আর নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব না। তাই আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী করতে হবে। শনিবার রাত ৭টায় কলাপাড়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গত ৫ আগষ্টের পর সকল ধর্মের মানুষ ও রাজনৈতিক দলের নেতা-কর্মী সমর্থকরা শান্তিতে রয়েছেন। এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপি ক্ষমতায় না থেকেও দলের নেতা কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব মতের ও দলের মানুষ কে নিয়ে কলাপাড়ায় সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করা হয়েছে।থ আমরা বিএনপি সংবাদ মাধ্যমের সঙ্গে সেতুবন্ধন তৈরী করতে চাই।
কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শামসুল আলম, হুমায়ুন কবীর, মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, গোফরান বিশ্বাস পলাশ, নুরুল কবির ঝুনু, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমুখ। মতবিনিময় সভায় কলাপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ