• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত….. মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

ভোলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে ভোলায় বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৯৭ পঠিত
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

আবুল বাশার ভোলা প্রতিনিধি।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে উদয়ন মডেল সরকারি প্রাথমিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন শুভসংঘের উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ এর ভোলা জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক জুন্নু রায়হান।

বসুন্ধরা শুভসংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক আবুল বাশার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক নেত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

এসময় বসুন্ধরা শুভসংঘ এবং বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ মামুন অটল, কামরুল ইসলাম, সৌরভী আক্তার নিপা, তাসলিমা বেগম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দেশব্যাপী জনকল্যাণমুখী নানা কর্মসূচি পালিত হয়েছে আসছে। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অস্বচ্ছল মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা বিশেষভাবে উল্লেখযোগ্য। এজন্য তারা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।

বোরহানউদ্দিন বসুন্ধরা শুভসংঘের অন্যতম সংঘঠক মো: ফারুক হোসেন জানান, প্রশিক্ষণ কেন্দ্রে আগামী তিন মাস ব্যাপী অসহায় অস্বচ্ছল ১৫ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনা মূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে।

প্রশিক্ষণের সুযোগ পেয়ে নারীরা বসুন্ধরা গ্রুপের প্রধান আহমেদ আকবর সোবহানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ