• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে ইলিশ শিকার: তিন জেলেকে জরিমানা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৮ পঠিত
আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে আন্ধারমানিক নদীতে ইলিশ শিকারের চেষ্টা করায় তিন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ পরিচালিত আদালত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জরিমানা প্রাপ্ত জেলেরা হলেন— সোহরাব হোসেন (৬০), জামাল খান (৫৫) ও জসিম প্যাদা (৩০)।
এর আগে শনিবার রাত ১টার দিকে উপজেলার বালিয়াতলী এলাকা সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে মা ইলিশ রক্ষার অভিযানে তাদের আটক করে মৎস্য বিভাগ। এসময় তাদের কাছ থেকে প্রায় ১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

অভিযানে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, পায়রা বন্দর নৌ-পুলিশের এসআই কামরুজ্জামানসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আটক জেলেদের বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ