• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক,,,

রিপোর্টার: / ১১৯ পঠিত
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী, ৮ নভেম্বর ২০২৫ (শনিবার) — পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের একটি বিশেষ দল মহিপুর থানার পাইকবারী মোয়াজ্জেমপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।

আটককৃত মাদক কারবারির নাম মোঃ মুহিবুল্লাহ (৩২)। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

তথ্য প্রদানকারী ও মিডিয়া কর্মকর্তা:
লেফটেন্যান্ট আবুল কাশেম, বিএন
মিডিয়া কর্মকর্তা, বাংলাদেশ কোস্ট গার্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ