Array রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,, – Daily Crime Bangla
  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি,,,

রিপোর্টার: / ৯৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যা: ডিএমপি

রাজধানী ঢাকায় হত্যাকাণ্ডের পরিসংখ্যান উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ২০টি করে হত্যার ঘটনা ঘটছে।

মঙ্গলবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “গত ১০ মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রতি মাসে গড়ে ২০টি খুন সংক্রান্ত অপরাধ ঘটে। পারিবারিক কলহ, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার— এমন নানা কারণে হত্যাকাণ্ড ঘটছে। এমনকি অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার হলেও আইনগতভাবে হত্যা মামলা রুজু করা হয়।”

ডিসি তালেবুর রহমান আরও জানান, “ঢাকা মহানগরীর জনসংখ্যা ও আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এ সংখ্যাকে সহনীয় ধরা যায়। সাম্প্রতিক সময়ে সংঘটিত বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।”

এদিকে গতকাল পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড তদন্তে পুলিশ ইতোমধ্যে বিস্তৃত অনুসন্ধান শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, “দ্রুততম সময়ে প্রকৃত রহস্য উদঘাটন এবং সব অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ