• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

ট্রাইব্যুনালকে অবমাননার অভিযোগে ফজলুর রহমানের লিখিত নিঃশর্ত ক্ষমা প্রার্থনা,,,

রিপোর্টার: / ১০৬ পঠিত
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ট্রাইব্যুনালকে অবমাননার অভিযোগে ফজলুর রহমানের লিখিত নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান ট্রাইব্যুনালের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আদালত অবমাননার অভিযোগ ওঠার পর তিনি এই ক্ষমা প্রার্থনার আবেদন জমা দেন।

বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, “ফজলুর রহমান ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি স্বীকার করেছেন যে যা বলেছেন তা ভুলে বলেছেন এবং আদালতের অনুকম্পা কামনা করেছেন।” বিষয়টি নিয়ে আগামী ৮ ডিসেম্বর শুনানি হবে।

এর আগে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল-১ ফজলুর রহমানকে সশরীরে হাজির হতে নির্দেশ দেয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ, আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপকারী ‘অভ্যন্তরীণ বন্দোবস্ত’ দাবি ও প্রসিকিউশনকে নিয়ে অবমাননাকর মন্তব্য—এই তিন কারণে প্রসিকিউশন তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলে। এ বিষয়ে প্রথম শুনানি হয় ২৬ নভেম্বর এবং অবশিষ্ট শুনানি শেষে ৩০ নভেম্বর ব্যাখ্যা চেয়ে তাঁকে তলব করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ