• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

জাতীয় নির্বাচন স্থগিতের রিট খারিজ: সময় উপযোগী নয় বলে মন্তব্য হাইকোর্টের

রিপোর্টার: / ৭৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচন স্থগিতের রিট খারিজ: সময় উপযোগী নয় বলে মন্তব্য হাইকোর্টের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, “দেশের মানুষ এখন নির্বাচনমুখী, ভোট স্থগিত চাওয়ার এটি উপযোগী সময় নয়।”

সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালতের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে তিনি জাতির বৃহত্তর স্বার্থে রিটটি নট প্রেস (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) হিসেবে গ্রহণ করেছেন এবং আর এটি চালাবেন না।

উল্লেখ্য, ৩ ডিসেম্বর দাখিল করা ওই রিটে জাতীয় নির্বাচন স্থগিতের পাশাপাশি নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।

রিটে বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও নির্বাহী বিভাগের মাধ্যমে বারবার নির্বাচন পরিচালনা সংবিধানবিরোধী। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ