• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন,,,

রিপোর্টার: / ১৫০ পঠিত
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন


ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫-এর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা নতুন এক মাইলফলকে পৌঁছেছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ যে নতুন পথে অগ্রসর হচ্ছে—এই নির্বাচন ও গণভোট সেই পথকে আরও দৃঢ় করবে এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

প্রধান উপদেষ্টা বিশ্বাস প্রকাশ করেন যে নির্বাচন কমিশন স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা প্রদান করবে।

রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করতে হবে। ভিন্নমতকে শ্রদ্ধা করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক আচরণ দেশের স্থিতিশীলতা বাড়াবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সকলের দায়িত্বশীল অংশগ্রহণে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দেশ সফল হবে—এটাই তাঁর দৃঢ় বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ