• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,,

রিপোর্টার: / ৯০ পঠিত
আপডেট: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় একটি মাদ্রাসায় শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোঃ কবির। সে কলাপাড়া উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে কলাপাড়া উপজেলার আমিরাবাদ আসিয়াতুন দারুসসুন্নাত হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে শিক্ষক হাফেজ কাওসার শিক্ষার্থী মোঃ কবিরের ওপর অমানবিক নির্যাতন চালান।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বিষয়কে কেন্দ্র করে শিক্ষক হাফেজ কাওসার শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘটনার পর থেকে শিক্ষার্থী ভীত ও আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিভাবক ও সচেতন মহল অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ