• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

কড়াইলবাসীর জন্য ফ্যামিলি কার্ড ও স্থায়ী আবাসনের প্রতিশ্রুতি তারেক রহমানের

রিপোর্টার: / ১৪৮ পঠিত
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

কড়াইলবাসীর জন্য ফ্যামিলি কার্ড ও স্থায়ী আবাসনের প্রতিশ্রুতি তারেক রহমানের

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নিয়ে যেকোনো বিপদ-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন।

মঙ্গলবার দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, “বেগম খালেদা জিয়া যেসব মা-বোনদের জন্য ফ্রি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই মা-বোনদের অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যেই আপনাদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। তবে সবকিছুই নির্ভর করবে একমাত্র রব্বুল আলামিনের রহমতের ওপর।”

তিনি আরও বলেন, “আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছেন রহমানুর রাহিম। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন এবং রহম করেন, তাহলেই আমরা আমাদের কাজে সফল হতে পারব।”

কড়াইল এলাকার আবাসন সংকট প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, “আল্লাহ সুযোগ দিলে আপনারা যে কষ্টের মধ্যে বসবাস করছেন, সেই কষ্ট ধীরে ধীরে লাঘব করতে চাই। এখানে উঁচু উঁচু ভবন নির্মাণ করে, বসবাসরত মানুষদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট করে দিতে চাই। সেই ফ্ল্যাটগুলো তাদের নামেই হস্তান্তর করা হবে।”

তিনি বলেন, “এখানে যারা বহু বছর ধরে বসবাস করছেন কিংবা যাদেরকে এ এলাকার আদিবাসী বলা যায়, তাদেরই এই ফ্ল্যাটগুলো দেওয়া হবে—যাতে ঢাকা শহরের মতো জায়গায় তাদের একটি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই হয়।”

শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আপনাদের সন্তানরা যেন লেখাপড়া, খেলাধুলা ও চিকিৎসার যথাযথ সুযোগ পায়, সেই ব্যবস্থা আমরা করতে চাই। বিএনপির পরিকল্পনা হচ্ছে স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কড়াইল এলাকার মধ্যেই ক্লিনিক ও হাসপাতাল স্থাপন করা হবে।”

এ সময় তিনি বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার কথাও পুনর্ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ