• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

জ্বালানি ও বিদুৎ মহাপরিকল্পনা খসড়া বাতিলের দাবিতে নাগরিক সমাজের প্রতিবাদ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬০ পঠিত
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

অন্তর্বর্তীকালীন সরকারের ২৫ বছর মেয়াদি জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ খসড়া বাতিলের দাবিতে কলাপাড়ায় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবি নিয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি)-এর উদ্যোগে এবং প্রান্তজন ট্রাস্ট, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী ও উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এর আয়োজন করেন। একইসাথে ডলারের রিজার্ভ রক্ষায় জ্বালানিও বিদ্যুৎ মহাপরিকল্পনায় এলএনজি বিলাসিতা বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান নাগরিক সমাজ।
এ সময় প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম – পটুয়াখালী এর আহবায়ক অমল মুখার্জির সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখানে ফোরামের সদস্য পরিবেশ কর্মী মেজবাহউদ্দিন মাননু, সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম এবং প্রান্তজন এর মাঠ সমন্বয়ক সাইফুল্লাহ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য শরীফুল হক শাহীন, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ