• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রেসক্লাবে নতুন সরকারের ১০০ দিনের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় সভা সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা: কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া,, বিডিআর হত্যা মামলায় নতুন মোড়: শেখ হাসিনাসহ কয়েক সাবেক মন্ত্রীকে আসামি করার তথ্য,,, মেয়াদ শেষ হওয়া সিটি করপোরেশন দিয়েই শুরু হবে নির্বাচন: মির্জা ফখরুল,, পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,, ১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,, ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অধিবেশনে,,, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ,,,, মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙচুর, আতঙ্কে রোগী ও কর্মীরা,,, কলাপাড়ায় রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার আহ্বান নাগরিক সমাজের,,,

জাতীয় প্রেসক্লাবে নতুন সরকারের ১০০ দিনের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় সভা

রিপোর্টার: / ১৯ পঠিত
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
দুর্নীতিবিরোধী কার্যক্রম, বিচার ও নির্বাচন সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
দুর্নীতিবিরোধী কার্যক্রম, বিচার ও নির্বাচন সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

রোকসানা আক্তার, প্রেসক্লাব প্রতিনিধি | ঢাকা :
নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে তোপখানা রোডস্থ তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক শেখ আবদুন নূর এবং সঞ্চালনা করেন সদস্যসচিব বাবর চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, সভাপতি, গণফোরাম। এছাড়াও বক্তব্য দেন বজলুর রশীদ ফিরোজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।সভায় আরও উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান এবং এ. কে. এম. মঞ্জুরুল ইসলাম, নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।বক্তব্যে সাইফুল হক বলেন, নতুন সরকারের প্রথম ১০০ দিন হতে হবে জনগণের আস্থা পুনরুদ্ধারের সময়। এ সময় দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার, নির্বাচন ও বিচারব্যবস্থার সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।অন্যান্য বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে রাজনৈতিক ঐকমত্য, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠাই হবে আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে সাহসী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, নতুন সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জনমতকে গুরুত্ব দিয়ে একটি কার্যকর ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ