• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজানের সম্প্রীতি ও মিলনমেলায় ঢাকা প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিক নিষিদ্ধ: ডিইউজে’র তীব্র প্রতিবাদ ও নিন্দা মিয়ানমারে ভূমিকম্প, কম্পনে কেঁপে উঠল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা,,, রমজানে সাদাকাতুল ফিতর নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা হোয়াটসঅ্যাপের বিকল্প খুঁজছেন? নিরাপদ ৫ মেসেজিং অ্যাপ সম্পর্কে জানুন,, উন্নয়নের মহাসড়কে মৃত্যু মিছিল: সড়ক নিরাপত্তায় জরুরি রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন,, ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ,,, উচ্চ সুদ-ডলার চাপ ও জ্বালানি সংকটে বেসরকারি খাত স্থবির,,, বিদেশি বিনিয়োগে ধস, আস্থা ফেরাতে কঠিন পরীক্ষায় নতুন সরকার,,, ঈদযাত্রা সামনে রেখে ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি,,,

রমজানের সম্প্রীতি ও মিলনমেলায় ঢাকা প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টার: / ৫০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

রমজানের সম্প্রীতি ও মিলনমেলায় ঢাকা প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক তাৎপর্যকে ধারণ করে ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর সচিব মোঃ আব্দুস সবুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা অ্যাড. শফিকুল ইসলাম কাজল ও অ্যাড. ইলতুৎমিশ সওদাগর এ্যানি।

বিকেল থেকেই ঢাকা প্রেস ক্লাবের সদস্যরা একে একে অনুষ্ঠানে উপস্থিত হতে থাকেন। সারাদিন রোজা রাখার ক্লান্তি থাকলেও সহকর্মীদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যের পরিবেশে সেই ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে ঘিরে পেশাগত ব্যস্ততার পর এ আয়োজনটি সাংবাদিকদের জন্য এক অনানুষ্ঠানিক পুনর্মিলনের উপলক্ষ হয়ে ওঠে।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য হাফেজ মাওলানা সালেহ উদ্দিন। মোনাজাত শেষে আজানের ধ্বনি শোনা মাত্রই উপস্থিত অতিথি ও সদস্যরা ইফতারে অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আফসানা রহমান ও মোঃ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক বাবলুর রহমান, সমাজকল্যাণ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নুরুন্নাহার রিতা, সহ ঢাকা প্রেস ক্লাবের সদস্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ