• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পুনর্নিরীক্ষণ: জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী, ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫ জন কাগজে-কলমে মুনাফা দেখালেও বেবিচকের কাছে বিমানের বকেয়া প্রায় ছয় হাজার কোটি টাকা র‌্যাব বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল পাস সংসদে আইনশৃঙ্খলা উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের নির্বাচনে বড় চাপে নেতানিয়াহু: ৭ অক্টোবরের হামলার সতর্কতা নিয়ে নতুন বিতর্ক প্রেক্ষাপট: গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দোহায় ইসরায়েলি হামলার এক বছর: উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তন ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনা: উদ্ধার হলো ফ্লাইট রেকর্ডার স্থানীয় সরকার নির্বাচনে সব বৈধ প্রার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সংকট মোকাবিলায় কর বাড়ানোর ইঙ্গিত, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর: আমীর খসরু,,,

রিপোর্টার: / ১৩৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সংকট মোকাবিলায় কর বাড়ানোর ইঙ্গিত, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর: আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি: অর্থনৈতিক সংকট কাটাতে রাজস্ব আহরণ বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “পরিস্থিতি সামাল দিতে আমাদের ট্যাক্স বাড়াতে হবে। একইসঙ্গে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়।”

শুক্রবার বিকেলে নগরীর পতেঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জমি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, কর্মসংস্থান সৃষ্টি বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচি। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে এবং আগামী বাজেটে কর্মসংস্থান খাতকে প্রাধান্য দেওয়া হবে।

তিনি বলেন, “অর্থনীতির জন্য এটি একটি সংকটময় সময়। এ অবস্থা কাটাতে রাজস্ব বাড়াতে হবে। নতুন নতুন কর্মসংস্থান তৈরিতে কাজ চলছে। শিক্ষার মানোন্নয়নেও আমরা গুরুত্ব দিচ্ছি।”

স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রস্তাবিত হাসপাতালটি হবে একটি জেনারেল হাসপাতাল, যেখানে কয়েকটি বিশেষায়িত ইউনিট থাকবে। পাশাপাশি সেখানে একটি নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য পৃথক একটি ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, “বাংলাদেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে। সে কারণে বড় পরিসরে অবকাঠামো গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। মেরিন ড্রাইভের এই স্থানটি সম্ভাব্য বিকল্পগুলোর একটি। তবে সবদিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

চট্টগ্রাম-১১ আসনের জন্য ঘোষিত তার ‘১১ তে ১১’ ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি। তিনি বলেন, “ইনশাল্লাহ, আমরা দেওয়া ওয়াদা পূরণ করব, যাতে মানুষ সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ