• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বোর্ডিং পাস দিয়েও শিশুকে বাধা, কাতার এয়ারওয়েজকে বড় জরিমানা গুলশানের আ.লীগের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি জাতীয় গ্রিডে বৃদ্ধি পেল গ্যাসের সরবরাহ সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামের কাজ পেল কাতারি নতুন তথ্য: বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান বোয়িং থেকে আরও বিমান কেনার সিদ্ধান্ত, নেপথ্যে কী? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন নিলেন মির্জা ফখরুলের ভাই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকছে না যুক্তরাজ্যে কাতারের আমিরের নামে নতুন ইনোভেশন সেন্টার

আনতালিয়া ফোরামে যোগ দিতে তুরস্ক-বেলজিয়াম-ইথিওপিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার: / ১৩৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

আনতালিয়া ফোরামে যোগ দিতে তুরস্ক-বেলজিয়াম-ইথিওপিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক কূটনৈতিক ফোরাম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তিন দেশ সফরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন। সফরের প্রথম গন্তব্য তুরস্ক, যেখানে ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিতব্য ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই তিন দিনব্যাপী ফোরাম আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি আয়োজন। সফরকালে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

ফোরামের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ অংশগ্রহণকারী অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে। কূটনৈতিক সূত্র বলছে, এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের বিষয়টিও গুরুত্ব পাবে।

তুরস্ক সফর শেষে তিনি বেলজিয়ামের ব্রাসেলসে যাবেন। সেখানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্যাপক অংশীদারিত্ব ও সহযোগিতাবিষয়ক কাঠামো চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন। সফর শেষে আগামী ২৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক জোরদার, বহুপাক্ষিক কূটনীতি শক্তিশালী করা এবং বৈশ্বিক পরিসরে দেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ