• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

হরমুজ প্রণালি বন্ধে বৈশ্বিক বিপর্যয়ের আশঙ্কা, সতর্ক করল ইইউ

রিপোর্টার: / ১১১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি বন্ধে বৈশ্বিক বিপর্যয়ের আশঙ্কা, সতর্ক করল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক:
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে ইউরোপসহ পুরো বিশ্ব ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার ইইউ-এর পরিবহন কমিশনার অ্যাপোস্টোলোস তজিৎজিকোস্টাস এই সতর্কবার্তা দেন। বর্তমান সংকট মোকাবিলায় ইইউভুক্ত দেশের পরিবহন মন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্সে তিনি পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে জানানো হয়, হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবে ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে জেট ফুয়েলের ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উৎস থেকে বিকল্প উপায়ে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে ইইউ।

তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের আতঙ্কের প্রয়োজন নেই বলেও আশ্বস্ত করেন তজিৎজিকোস্টাস। তিনি বলেন, “আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ব্যাপকভাবে ফ্লাইট বাতিলের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।” ফলে আপাতত মানুষের যাতায়াত বা দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজার, পরিবহন খাত এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ