• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক আর্থিক কাঠামোর আমূল সংস্কার জরুরি: ড. তিতুমীর নতুন তথ্য: সৌদি আরবে হুথি হামলার কঠোর নিন্দা জানাল ১৭ বছরে খাতায় কিছু না লিখলেও পাস করানো হতো এশিয়ান গেমস টর্চ রিলেতে শেখ জোয়ান একাত্তরের ভূমিকা নিয়ে রাজ্জাকের সেই স্টেটমেন্টের গুরুত্ব তুলে ধরলেন অনলাইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ: প্রতিকারের দাবি* ৯ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় পাকিস্তানের কোহাতে পুলিশ সদর দপ্তরে হামলায় ঝরল ৩১ প্রাণ সৌদি আরব রক্ষায় শর্তহীন প্রতিশ্রুতি পাকিস্তানের থার্ড টার্মিনালে যাত্রীসেবা: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি মেনজিসের

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার: / ৯৩ পঠিত
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য সরকার বিকল্প স্থান নির্ধারণ করবে এবং নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র প্রদান করা হবে। এতে হকারদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া রাজধানীর যানজট নিরসনে শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি ও পার্কিং ব্যবস্থাপনা নিয়েও দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্কুল-কলেজের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে সড়কে যানজট তৈরি হয়। এ সমস্যা সমাধানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-সহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম, ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমান বৈঠকে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ