• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

শ্রমিক দিবসে নয়াপল্টনে তারেক রহমান: “কৃষক-শ্রমিকের উন্নয়নেই বদলাবে দেশের ভাগ্য”

রিপোর্টার: / ৬১ পঠিত
আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬

: শ্রমিক দিবসে নয়াপল্টনে তারেক রহমান: “কৃষক-শ্রমিকের উন্নয়নেই বদলাবে দেশের ভাগ্য”

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, “অধিকাংশ মানুষ গ্রামে বাস করে, কিন্তু তারা সঠিক সময়ে প্রয়োজনীয় পানি পায় না। এ কারণে সরকার খাল খনন কর্মসূচি শুরু করেছে। কৃষক-শ্রমিক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।”

তারেক রহমান অভিযোগ করেন, অতীতের স্বৈরাচারী শাসনামলে শ্রমিকসহ সব শ্রেণী-পেশার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল এবং অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে দুর্বল করা হয়েছিল। তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে দেশের প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলেই জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই শাসনের অবসান ঘটিয়েছে।”

শ্রমিক কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, শ্রমিকদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর কাজ চলছে।

হকারদের প্রসঙ্গে তিনি বলেন, “শুধু উচ্ছেদ করলেই হবে না, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে।”

দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক ও বেকারদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে। “যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে,” বলেন তিনি।

তারেক রহমান বলেন, অতীতে নয়াপল্টনে সমাবেশ করতে গেলে হামলার আশঙ্কা থাকত, তবে বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় এখন সে পরিস্থিতি নেই।

বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, “শুধু কারখানা চালু করলেই সমস্যার সমাধান হবে না। দেশে বিপুলসংখ্যক বেকার শ্রমিক রয়েছে। তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।”

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ