• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

প্রথম সরকারি সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার: / ৭১ পঠিত
আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬

প্রথম সরকারি সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার সিলেট সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি ধর্মীয়, উন্নয়ন ও ক্রীড়াবিষয়ক একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, শনিবার সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন। এরপর তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।

সফরের অংশ হিসেবে সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সেখানে একটি সুধী সমাবেশেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।

দুপুরে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি, যা সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত।

বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়াম-এ আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র সিলেট কার্যালয়ে একটি সভায় অংশ নেবেন।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম সিলেট সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ