• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

আড়াই মাসেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু’—সিলেটে তারেক রহমান

রিপোর্টার: / ৭৮ পঠিত
আপডেট: শনিবার, ২ মে, ২০২৬

: ‘আড়াই মাসেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু’—সিলেটে তারেক রহমান

সিলেটের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে।

শনিবার সিলেট সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান সরকারের বয়স আড়াই মাসের মতো। এরই মধ্যে আমরা জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছি।”

নারী ও কৃষকদের জন্য নেওয়া উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, “নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।”

যুবসমাজের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় চালু হওয়া উদ্যোগের ধারাবাহিকতায় নতুন করে প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করা হচ্ছে। “সারাদেশ থেকে ইতোমধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু নিবন্ধন করেছে। এখান থেকে ভবিষ্যতের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে,” বলেন তিনি।

যোগাযোগ অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি জানান, ঢাকা-সিলেট রেলপথ উন্নয়ন এবং ডাবল লাইন স্থাপনের বিষয়ে সরকার কাজ করছে। “রেলপথে যাতায়াত সাশ্রয়ী হওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা উপকৃত হবেন,” উল্লেখ করেন তিনি।

সড়কপথের দুরবস্থার কারণে যাতায়াতে সময় বেশি লাগার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “সিলেট অংশে সড়কপথে যাতায়াতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে, যা কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ