• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

পোস্টিং নয়, পেশাদারিত্বে আপস নয়’—ডিসি সম্মেলনে প্রশাসনকে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

রিপোর্টার: / ৭৪ পঠিত
আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬

‘পোস্টিং নয়, পেশাদারিত্বে আপস নয়’—ডিসি সম্মেলনে প্রশাসনকে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

জনপ্রশাসনের প্রতিটি পদই সমান গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পছন্দের পোস্টিং বা পদোন্নতির জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে তা প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতাকে ক্ষতিগ্রস্ত করে।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “শুধুমাত্র নিজের পছন্দের জায়গায় পোস্টিং পাওয়ার মানসিকতাই দুর্নীতিপরায়ণতা ও অপেশাদারিত্বের অন্যতম কারণ।” তিনি কর্মকর্তাদের দেশের যেকোনো স্থানে, যেকোনো দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি। প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

সরকারের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের জনগণ ও সরকারের মধ্যে প্রধান সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন তিনি।

ডিসিদের উদ্দেশে তিনি নির্দেশনা দেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “জনগণের ন্যায্য অভিযোগ দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে এবং সরকারি সেবায় কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, বিশ্ব এখন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে, তাই প্রশাসনকেও সময়োপযোগী হতে হবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রস্তুত থাকতে হবে।

চার দিনব্যাপী এই সম্মেলনে ৫৬টি মন্ত্রণালয়ের অংশগ্রহণে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে এবং মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে। আগামী ৬ মে সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ