• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে যমজ দুই বোনের কারাদণ্ড ও নিরাপত্তা ঘটনায় এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে বৃটেন-ইসরাইল সম্পর্ক: বসতি বাণিজ্য নিয়ে তীব্র উত্তেজনা সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে কাতার ও উজবেকিস্তানের পাঁচ বছর মেয়াদী চুক্তি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী, ১০০ ডলারের দোরগোড়ায় ব্রেন্ট ক্রুড মার্কিন বাজারে বোম্বার্ডিয়ারের বিমান বিক্রি বন্ধের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন চ্যাম্পিয়নস লিগে জয় দিয়ে যাত্রা শুরু রিয়াল মাদ্রিদের, এমবাপ্পের মাইলফলক নেপালে বন্যায় নিখোঁজের ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় কাতারের মধ্যস্থতায় পূর্ণ সমর্থন চীনের

ঈদে পশুর হাটে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা, ডিএমপির কড়া সতর্কবার্তা

রিপোর্টার: / ৯৩ পঠিত
আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬

ঈদে পশুর হাটে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা, ডিএমপির কড়া সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে শৃঙ্খলা, নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হাটের বাইরে বা সড়কে পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি, জোরজবরদস্তি কিংবা চাঁদাবাজির অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৯ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন, কাঁচা চামড়া পরিবহন, রাজধানীর সার্বিক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, “হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজটমুক্ত রাস্তা নিশ্চিত করতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না।” তিনি আরও বলেন, রাস্তায় পশুবাহী যানবাহন আটকে টানাটানি বা জোরপূর্বক হাটে নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ঈদকে কেন্দ্র করে জাল টাকার ঝুঁকি বিবেচনায় রাজধানীর পশুর হাটগুলোতে ডিএমপির পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে ঈদের সময় অপ্রয়োজনীয় সড়ক খোঁড়াখুঁড়ি থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।

সভায় সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে উপস্থিত প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ