• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ঈদে নিরাপত্তা হুমকি নেই, দেশজুড়ে বিশেষ নজরদারিতে র‌্যাব

রিপোর্টার: / ৪৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঈদে নিরাপত্তা হুমকি নেই, দেশজুড়ে বিশেষ নজরদারিতে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেছেন, “ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”

মঙ্গলবার জাতীয় ঈদগাহ প্রাঙ্গন পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, “র‌্যাবের সব সদস্য ঈদের দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন। প্রতিটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে।”

তিনি আরও জানান, ঈদের প্রধান জামাতগুলোকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশব্যাপী জনসমাগমস্থল, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুদদারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য বাজারজাত ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিক চালু থাকবে।

র‌্যাব মহাপরিচালক বলেন, “ঈদের সময় বড় শহরগুলোতে মানুষের উপস্থিতি কমে যাওয়ায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়ে। তাই মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রীকালীন টহল ও নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন, ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতেও র‌্যাব সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। যেকোনো সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ