• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

ভঙ্গুর অর্থনীতির মাঝেও জনবান্ধব বাজেটের আশ্বাস: অর্থমন্ত্রী আমীর খসরু

রিপোর্টার: / ১৪৬ পঠিত
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬

ভঙ্গুর অর্থনীতির মাঝেও জনবান্ধব বাজেটের আশ্বাস: অর্থমন্ত্রী আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক:

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই বাজেট দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার ও উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, “বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমাদের খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি—তার মধ্যেও আমরা চেষ্টা করেছি দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় নিতে।”

তিনি বলেন, দেশের অর্থনীতির বর্তমান অবস্থা অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। বাজেট প্রণয়নের ক্ষেত্রে অর্থনীতির সুফল যাতে সমাজের সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে যায় এবং সবার অংশগ্রহণ নিশ্চিত হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, “আমরা খুবই ভঙ্গুর অবস্থার মধ্যে আছি। তবে আশা করি, এটি একটি ভালো সূচনা হবে। জনগণকে একটু সময় দিতে হবে। শুরুটা ভালো হলে সামনের দিনগুলোতে আমরা আরও শক্তভাবে এগিয়ে যেতে পারব।”

তিনি জানান, দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ এবং উন্নয়নের দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে সরকার কাজ করছে। ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের দিকেও সরকার অগ্রসর হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করতে সক্ষম এমন একটি অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছি। উন্নয়নের যে স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়নে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ