• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

সংস্কার শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর

রিপোর্টার: / ৬২ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬

সংস্কার শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শুক্রবার বেলা ১১টার দিকে জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিগত সরকারের ‘প্রতিহিংসামূলক রাজনীতির’ কারণে দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাকে পুনরায় তার স্বমহিমায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার কাজ সম্পন্ন হলে জাদুঘরটি আরও আধুনিক ও দর্শনার্থীবান্ধব রূপে গড়ে তোলা হবে।

আহমেদ আযম খান বলেন, বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ সংস্কার কাজের জন্য খালি রাখা হয়েছে। আধুনিকায়নের অংশ হিসেবে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, স্মৃতিচিহ্ন ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্রগঠন এবং জাতীয় উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সংস্কার কার্যক্রম শেষ হলে জাদুঘরটি শুধু একটি স্মৃতিবিজড়িত স্থাপনা হিসেবেই নয়, বরং ইতিহাস, গবেষণা ও শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাদুঘর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন হওয়ার পর নতুনভাবে সাজানো প্রদর্শনী, তথ্যচিত্র ও ঐতিহাসিক দলিল-দস্তাবেজের মাধ্যমে দর্শনার্থীদের জন্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ